• সমগ্র বাংলা

শার্শা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহরাব হোসেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে যশোরের শার্শা উপজেলায় ভোটগ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে এ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। এরপর শুরু হয় গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে। 

রাত ১০টার দিকে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। ঘোষিত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩৭৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সোহরাব হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক নিয়ে অহিদুজ্জামান অহিদ পেয়েছেন ১২২৯১ ভোট, মোটরসাইকেল প্রতিক আব্দুল মান্নান মিন্নু পেয়েছেন ৩৯২৯ ভোট ও ঘোড়া প্রতিক অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল পেয়েছেন ১৭৯১ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিক আব্দুর রহিম সরদার ২২৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মন্টু চশমা প্রতিক পেয়েছেন ১৪৪৫৯ ভোট, শাহরীন আলম (টিউবওয়েল মার্ক) পেয়েছেন ১৩৮৬৬ ভোট ও তরিকুল ইসলাম (টিয়া পাখি মার্কা) পেয়েছেন ৪২১৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস মার্কা) শামীমা খাতুন সালমা ৪২৬২৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী (হাঁস মার্কা) আলেয়া ফেরদৌস পেয়েছেন ৭৭২৯ ভোট ও (ফুটবল মার্কা) নাজমুন্নাহার পেয়েছেন ৫১৬১ ভোট।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo