• সমগ্র বাংলা

উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৫০ হাজার ৪৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার সাজু।

তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬৯৩ ভোট। তিনি উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক।

ভাই চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ৪৮ হাজার ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ সরকার। এ নিয়ে দ্বিতীয়বার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাহার আলী সরকার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৪৩৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ২৮ হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মতি শিউলী। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশতারী রহমান চন্দনা ফুটবল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৯৩০ ভোট।

মঙ্গলবার(২১ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উলিপুর উপজেলা নির্বাচনে ১৫১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৭৬৭ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৭৫ হাজার ১৩ জন।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo