ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌর সদরের থানা মোড়ে পেট্রোলবাহী লরির চাপায় দুই জনের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পাশে থানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের নবাব আলী খানের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও পৌর সদরের মসজিদপাড়া মহল্লার আবু বক্কারের ছেলে আব্দুল মান্নান (৩৮)।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, দুর্ঘটনার সময় তেলবাহী লরিটি প্রাণী সম্পদ অফিসের সামনে নিচু সড়ক থেকে উপরের দিকে উঠতেছিল। হঠাৎ করেই চালক ব্রেক ফেল করলে গাড়িটি পেছনের দিকে চলে যায়। ওই সময় সেখানে দাঁড়িয়ে থাকা দুইজন চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার ও গাড়িটি জব্দ করে। দুর্ঘটনার পর গাড়ি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...
ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...
বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...
ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...
বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

মন্তব্য (০)