• সমগ্র বাংলা

টঙ্গীতে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে দুলালী রানী বিথি (২১) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) রাতে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

নিহত দুলালী রানী বিথি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব বেলগাঁও গ্রামের মানিক চন্দ্র মহন্তের মেয়ে। বিথি টঙ্গীর পাগল এলাকায় ভাড়া বাড়িতে স্বামী রিপন মহন্তর সঙ্গে বাস করতেন।তিনি বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

’পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিথি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী রিপনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান বিথি। এরপর রাত পৌনে ১১টার দিকে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন।বিথিকে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন রিপন।

পরে তাঁরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় বিথিকে দেখতে পান। তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo