• সমগ্র বাংলা

গুলশানে ১০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান রাজস্ব সার্কেলের আওতাধীন আমাইয়া মৌজায় সিটি ১নং খাস খতিয়ানভূক্ত ২০৩নং দাগের প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২৩.৫২ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।জমিটি দীর্ঘদিন ধরে স্হানীয় প্রভাবশালীর অবৈধ দখলে ছিল। 

বুধবার (১৫ মে) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির এই অভিযান পরিচালনা করেন।

\"\"

একইসঙ্গে খাস জমিতে সরকারের পক্ষে মালিকানার সাইনবোর্ড স্হাপন করে জেলা প্রশাসন-ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় গুলশান রাজস্ব সার্কেলের সার্ভেয়ার,অফিস সহকারী, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এ সব খাস জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo