• সমগ্র বাংলা

গর্তে জমে থাকা পানিতে ডুবে গেলো শিশুর প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের বাগমারা কলেজপাড়া এলাকায় জমির গর্তে জমে থাকা পানিতে ডুবে মো. তাহমিদ নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 

সোমবার (১৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান। এর আগে একইদিন দুপুরে পৌরসভার বাগমারা কলেজপাড়া এলাকায় জুয়েল মিয়ার প্রজেক্টের পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে ওই শিশু নিহত হয়। 

নিহত তাহমিদ নেত্রকোনার পূর্বধলা উপজেলার মোঃ তরিকুল ইসলামের ছেলে। শিশুটি তার বাবা- মায়ের সঙ্গে কলেজ পাড়া এলাকায় একটি বাড়িতে থাকতো। তাঁর পিতা একটি মাদ্রাসার মুহতামিম।

ওসি বলেন, শিশু নিহতের বিষয়টি জানকে পেরেছি। তবে পরিবারের কেউ আবেদন করলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, বড় বোনের সাথে বাড়ির উঠানে খেলা করছিল পৌরসভার বাগমারা কলেজপাড়া এলাকাযর শিশু তাহমিদ। শিশুর মা এ সময় ঘরে রান্নার কাজ করছিলেন। কিছুক্ষণ পর শিশুটির সারা শব্দ না পেয়ে তিনি আশপাশে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই জুয়েল মিয়ার জমির ওয়াল ঘেষা জমির গর্তে জমা পানিতে শিশুর মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আতাউল বলেন, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ওই শিশুটিকে। 

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo