• সমগ্র বাংলা

কুড়িগ্রামে নির্বাচনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাপনায় খুঁশি ভোটাররা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় বৃহস্পতিবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়। 

জেলা পুলিশ জানায়, ১ম ধাপের ভোটগ্রহণ সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রায় ৮০০ পুলিশ সদস্য চিলমারী, রৌমারী ও রাজিবপুরের প্রত্যন্ত বিভন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করে। কেন্দ্রে কেন্দ্রে ৩/৫ জন পুলিশ সদস্য, ৩/৪ টি কেন্দ্র মিলে ১জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম, পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম মোতায়েন সহ নির্বাচনী এলাকাকে ৫ টি সেক্টরে ভাগ করে প্রত্যেক সেক্টরে একজন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম দায়িত্ব পালন করেন। এছাড়াও থানাভিত্তিক মোতায়েন করা হয়েছিল পুলিশের স্পেশাল কুইক রেসপন্স টিম। পাশাপাশি দুর্গম এলাকায় জেলা পুলিশের নৌ টহল ও মোটরসাইকেল মোবাইল টিম দায়িত্ব পালন করছে বিভিন্ন চর এলাকার ভোট কেন্দ্র গুলিতে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা তদারকি ও নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেন এবং ভোটারদের সাথেও কথা বলেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ সদস্যরা নির্ভীকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বয়স্ক, ডিসএবল ভোটারদের সহমর্মিতার হাত বাড়িয়ে দেন। ভোটাররা পুলিশের নির্ভীক, নির্মোহ, পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ নির্বাচনী দায়িত্ব পালনের প্রশংসা করেন, পাশাপাশি সহমর্মিতা ও মানবিকতার জন্য অন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo