ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধিঃ বৃহস্পতিবার ভোরে পাবনার মুলাডুলি এলাকায় বুড়িমারী আন্ত:নগর এক্সপ্রেসের ডব্লিউ সিসি ১০৬৫নং বগিটি লাইনচ্যুত হয়।ফলে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে লালমনিরহাটে কোন ট্রেন প্রবেশ করেনি।
এদিকে সকালে লালমনি আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে যায়নি।ফলে ঢাকাগামী ৩শতাধিক টিকেটধারী যাত্রী ভোগান্তিতে পড়েছে। লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন মাষ্টার নুরুন্নবী ইসলাম জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে পাবনা জেলার ঈশ্বরদী মুলাডুলি এলাকায় চাকার টায়ার বের হয়ে লাইনচ্যুত হয়।ফলে লালমনিরহাটের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে মেরামত চলছে। বিকালের দিকে স্বাভাবিক হতে পারে।
তবে যারা টিকেট ফেরত দিতে চান।তারা ফেরত দিতে পারবেন টিকেট কাউন্টারে।
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...
ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...
বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...
ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...
বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

মন্তব্য (০)