• সমগ্র বাংলা

ফরিদপুরে নদীর তথ্য হালনাগাদ বিষয়ক কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের জেলা সমূহের নদ-নদীর তথ্য হালনাগাদ এবং আইটি ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে সোমবার ( ৬ ই মে ) দুপুরে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন পাউবোর প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, কুষ্টিয়া অঞ্চলের মো. আব্দুল হামিদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রামানন্দ পাল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাহ সহ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চেলের শীর্ষ কর্মকর্তারা।

সভায় বক্তারা জানান, চিহ্নিত করতে হবে নদী অবস্থান, কোনটির ঝুঁকি বেশি রয়েছে। আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধিদের ভূমিকা সব থেকে বেশি। নদ-নদী রক্ষার জন্য সমাজের সকল শ্রেণির মানুষের পাশাপাশি সরকারি সকল দপ্তরকে এক হয়ে কাজ করতে হবে।

তারা আরো জানান,  সমাজের একশ্রেণির দুষ্টু চক্র ধীরে ধীরে নদ-নদী বা জলাধারকে গ্রাস করছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে এক মত না করতে পারলে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা যাবে না।

উল্লেখ্য,  পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দেশের পশ্চিমাঞ্চলে ৬০টি নদ নদী রয়েছে । বৈশ্বিক জয়বায়ুর পরিবর্তনের ফলে নদ-নদী সমূহের পানির প্রবাহ কমতে শুরু করেছে।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo