• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের ৩ উপজেলায় প্রতীক বরাদ্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার তিনটি উপজেলা  নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ  হয়েছে আজ।  দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলার প্রার্থীরা প্রতীক পান। এরমধ্যে সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থীরা হলেন,মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক,বাবুল হোসেন আনারস ও আলী হায়দার দোয়াত কলম।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আবুল ফয়েজ শিপন প্রতীক চশমা, জাহাঙ্গীর হোসেন ভূইয়া টিউবেওয়েল, মাছুম চৌধুরী তালা ও আজিজুল ইসলাম মাইক। দুই নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা পারভীন ফুটবল এবং মাছুমা চৌধুরী হাস। রূপগঞ্জ উপজেলায়  চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভূইয়া রানু  প্রতীক পেয়েছেন  আনারস এবং হাবিবুর রহমান এর প্রতীক  দোয়াত কলম।

এ উপজেলায়  ভাইস চেয়ারম্যান পদে  মিজানুর রহমান এবং এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদেৌসী আক্তার এর কোন প্রতিদ্বন্দ্বি নেই। আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে কাজী সুমন ইকবাল পেয়েছেন  আনারস , শাহজালাল মিয়ার প্রতীক  দোয়াত কল এবং  সাইফুল ইসলাম পেয়েছেন  আনারস।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে  রফিকুল ইসলামে ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  শহিদা মোশারফ এর কোন প্রতিদ্বন্দ্বি নেই। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাকিব আল রাব্বি, জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ তিন উপজেলায় ২য় দফায় আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo