• সমগ্র বাংলা

কুড়িগ্রামে মহান মে দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে 'শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' স্লোগান নিয়ে "মহান মে দিবস-২০২৪" এর শুভ উদ্বোধন ও স্বাধীনতার বিজয় স্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি কুড়িগ্রাম কলেজ মোড় স্বাধীনতার বিজয়স্তম্ভ হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে শাপলা চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার শেষ হয়।কুড়িগ্রামের জেলা পর্যায়ে ও সকল থানা পর্যায়ে মহান মে দিবসে সর্বাত্মক বহুমাত্রিক পুলিশী নিরাপত্তা সেবা নিরিবিচ্ছিন্নভাবে নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ লাল সহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo