• সমগ্র বাংলা

ফরিদপুরে মহান মে দিবস পালিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিবাদ্য ধারণ করে ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দফতরের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের জসিম উদ্দিন হলে  বুধবার (১ লা মে) সকালে  ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) মোঃ ইয়াসিন কবীর এর সভাপতিত্বে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত হয় ‌।  

র‍্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু করে ফরিদপুর সদর হাসপাতাল সংলগ্ন রাস্তার মোড় হয়ে ফরিদপুর জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলের সামনে এসে শেষ হয়।  র‍্যালী শেষে ফরিদপুর জেলা পরিষদের কবি জসিম উদ্দিন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন  ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মাসুদা সুলতানা, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ নজরুল ইসলাম, মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির ও অন্যান্য শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ।

  অনুষ্ঠানে মহান মে দিবসের ‌ তাৎপর্য ও করণীয় বিষয়গুলো তুলে ধরে আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্...

১

নিজস্ব ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরো...

image

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ ছয়জন ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা ...

image

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে...

৩

নিজস্ব ডেস্ক : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছ...

image

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

৪

নিজস্ব ডেস্ক : বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্য...

image

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের ...

৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়...

  • company_logo