• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় আবারো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  বিশ বছর পর আবারো তীব্র তাপদাহের রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়।  ৪৩ ডিগ্রি তাপমাত্রায় এখন জনজীবন হয়ে পড়েছে বিচ্ছিন্ন। প্রয়োজন ছাড়া  তীব্র রোদের তাপে কেউ  বাইরে বের হতে পারছে না।

গত এক সপ্তাহে চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৭ডিগ্রী সেলসিয়াস। আজ ২৯ এপ্রিল দুপুর ৩ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩  ডিগ্রী সেলসিয়াস। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমে যাওয়ায় ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থায় জেলার সাধারন মানুষ। 

 ভ্যাপসা গরমের তীব্রতায় পুড়ে যেন নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের  দৈনন্দিন জীবনে।

এদিকে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে অতিরিক্ত গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে জেলার শিশু ও বয়োবৃদ্ধরা।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার

ডা.- উম্মে ফারহানা জানান হাসপাতালগুলোতে দিনদিন বেড়েই চলেছে  রোগীর সংখ্যা। তিনি আরো জানান জেলার চিকিৎসকরা এই গরমের অতিরিক্ত তাপমাত্রার কারনে ছায়াযুক্ত স্থানে থাকা ও বেশী করে পানি পান করার পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেনীর আবহাওয়া অফিসের  আবহাওয়া পর্যবেক্ষক  তহমিনা নাসরিন জানান আগামী এক সপ্তাহে  গরমের তীব্রতা আরো বাড়ার সম্ভবনা রয়েছে।

 তিনি আরো  জানান  মহাদেশীয় কর্টকক্রান্তি রেখা এই জেলার ওপর দিয়ে অতিবাহিত হওয়ার কারনে  এই জেলায় শীতের সময় অতিরিক্ত শীত ও গরমের সময় অতিরিক্ত গরম বেশী অনুভুত হয়।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ সুরক্ষায় রেলবা...

image

পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, গুলিবিদ্ধ ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় একপক্ষ...

image

শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে ট্রাক শ্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের ...

image

টানা বর্ষণে ফরিদপুরে সবজির সরবরাহ হ্রাস: ঊর্ধ্বমুখী অধিকা...

ফরিদপুর প্রতিনিধি: গত কয়েক দিনের টানা বর্ষণে ফরিদপুর ও এর আ...

image

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আল...

ঠাকুরগাঁও প্রতিনিধি: আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে ঠ...

  • company_logo