• সমগ্র বাংলা

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ "স্মার্ট লিগ্যাল এইড, স্মাট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে এ দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮এপ্রিল) রবিবার সকাল ১০টায় সাতকানিয়া আদালত মাট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি সাতকানিয়া আদালত কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান,  সাতকানিয়া আদালতের বিজ্ঞ যুগ্ন জেলা ও দায়রাজজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সঞ্চালনা করেন, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও এডিশনাল পি পি এডভোকেট মিসবাহ উদ্দিন কচির।

উদ্বোধন করেন সাতকানিয়া আইনজীবী সমিতি ও অতিরিক্ত সহকারী কৌশলী এডভোকেট সুনিল বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া সিনিয়র সহকারী জজ শরিফুল হক, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা,সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শিবলী নোমান,১৬নং সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, সাতকানিয়া থানার তদন্ত অফিসার  আতাউল গনি চৌধুরী, লোহাগাড়া থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু ছালেহ, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। 

সাতকানিয়া চৌকি আদালতে লিগ্যাল এইড এর শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট সুজন পালিত ও এডভোকেট আফরোজা হাসনা হুমি।

লিগ্যাল এইড এর আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা অসহায় ও  দুস্থ মানুষের আইনি সহায়তা দিতে সব সময় প্রস্তুত।তাই সবাইকে আইনি সহায়তা নেওয়ার আহবান জানান। এব্যাপারে সবাইকে সচেতন হওয়ারও অনুরোধ করেন। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সবকিছুর আয়োজন করেছেন। তাই সচেতন মহলকে অসহায় ও দুস্থ জনগোষ্ঠী আইনী সহায়তা পাওয়ার সুযোগ থেকে যেন বঞ্চিত না হয় সে ব্যাপারে সহযোগিতা করার আহবান জানান।

মন্তব্য (০)





image

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্...

১

নিজস্ব ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরো...

image

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ ছয়জন ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা ...

image

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে...

৩

নিজস্ব ডেস্ক : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছ...

image

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

৪

নিজস্ব ডেস্ক : বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্য...

image

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের ...

৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়...

  • company_logo