• সমগ্র বাংলা

কুড়িগ্রামে জি-৩ রুই রেনুপোনা চাষে লাখপতি ফারুক মন্ডল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটের মৎসচাষী ফারুক মন্ডল ৫ হাজার টাকায় জি-৩ রেনুপোনা কিনে এখন রেনু বেছেই লাখপতি। গত সেপ্টেম্বর মাসে ৫ হাজার টাকায় রংপুর থেকে উন্নতজাতের ৫০০গ্রাম রেনু সংগ্রহ করেন তিনি। ৬মাস পর আঙ্গুল সাইজের রেনুপোনা বিক্রি হচ্ছে ৩৫০টাকা দরে।  সুস্বাধু ও ৬/৭ কেজি ওজন পর্যন্ত এই রুই পুকুরে দ্রুত বৃদ্ধি পায়। ফলে মৎসচাষীরা এই পোনা চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করছেন।

সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এতদিন পর্যন্ত সনাতন পদ্ধতিতে পুকুরে মাছ চাষ করে আসছিলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাফাডাঙ্গা গ্রামের মৎসচাষী উমর ফারুক মন্ডল। উন্নতজাতের জি-৩ রুইপোনার সন্ধান পান রংপুরে। গত সেপ্টেম্বরে সেখান থেকে ৫হাজার টাকায় ৫শ’গ্রাম রুই মাছের রেনু ক্রয় করেন। সেখান থেকে আড়াই থেকে ৩লাখ রেনু পাওয়া যায়। দুইমাস শৈত্যপ্রবাহ শেষে চলতি এপ্রিল মাসে আঙ্গুল সমান ২৮৬ কেজি রেনুপোনা ৩৫০টাকা দরে লক্ষাধিক টাকায় বিক্রি করেছেন তিনি। আরো ৮শ’ কেজি রেনুপোনা বিক্রি করতে পারবেন।এছাড়াও পোনাগুলো একবছর পুকুরে রাখতে পারলে আরো বেশি লাভবান হতে পারবেন তিনি। ফলে তার পুকুরের রুইপোনার গ্রোথ দেখে অনেক মৎসচাষী রুইপোনা কিনে নিয়ে যাচ্ছেন।

মৎসচাষী ফারুক মন্ডল জানান, এই মাছ দ্রুত বাড়ে ও লাভজনক। ৫০০গ্রাম রুইপেনা উৎপাদনে খাবার ও পরিচর্চা বাবদ খরচ হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হবে। এই মাছ বিক্রি করলে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা আমার লাভ হবে।

রংপুর আরডিআরএস’র সমন্বিত কৃষি ইউনিটের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা জানান, সাধারণ রুই মাছের তুলনায় এই মাছের  গ্রোথ ৩০গুণ বেশি। এই মাছচাষে মৎসচাষীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা বিনামূল্যে এই রেনুপোনা সরবরাহ করছি। যাতে কুড়িগ্রামে মৎস চাহিদা ও পুষ্টি চাহিদা পূরণ হয়। কৃষকরা অধিক লাভবান হয়।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo