• সমগ্র বাংলা

মিরসরাইয়ে তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ  মিরসরাই উপজেলা প্রেসক্লাবের  উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে বোতলজাত পানি (মিনালের ওয়াটার) ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৭এপ্রিল) দুপুর ১২টা মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ পুলিশ বক্স এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চত্ত্বরে সাধারণ মানুষের হাতে বিশুদ্ধ পানি তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম পুলিশের সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মো. মনিরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার, সিনিয়র সাংবাদিক ও ব্লাক আই এর সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজিব মজুমদার, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, যুগ্ন সম্পাদক, বাবলু দে ও ইমাম হোসেন, প্রচার ও প্রকাশনার সম্পাদক অজয় কুমার দাশ, নির্বাহী সদস্য জুয়েল নাগ, সদস্য কমল পাটোয়ারী ও  রবি করিম প্রমুখ।

এসময় মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। মিরসরাই উপজেলা প্রেসক্লাব সব সময় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় তৃষ্ণার্ত মানুষের মাঝে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ মোঃ মনিরুল ইসলাম বলেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তীব্র তাপদাহে সময়ে মানুষের জন্য কিছু করতে পারাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মানবিক কাজে সবসময় পাশে আছি।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo