প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধিঃতেঁতুলিয়া উপজেলায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মহল্লাল জোত গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরাদ দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, মুরাদ সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকার বাংলা টি নিকটস্থ এলাকায় বৈদ্যুতিক মোটরে বোরো ক্ষেতে পানি দিতে যান। ওই সময় বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারসহ পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...
ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...
বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...
ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...
বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

মন্তব্য (০)