• সমগ্র বাংলা

কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিকার নামাজ আদায় করছে কুষ্টিয়ার মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝরে কেদেঁ বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক নানা বয়সি মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মিলপাড়া শাহী মসজিদের ইমাম মাওলানা শরাফাত হুসাইন।

কুষ্টিয়ায় গত দুই সপ্তাহ ধরে টানা দাবদাহ চলছে। নদী - নালা, খাল - বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছেনা অগভীর নলক‚প ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝড়ে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তাঁরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। নামাজে সবাইকে অংশ নেওয়ার জন্য আগে থেকেই মাইকে প্রচার করা হয়।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo