• সমগ্র বাংলা

কালিয়াকৈরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক সহ ট্রাকের চালককে আটক করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে কালিয়াকৈর - মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ইউনিয়নের সৌরভ গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামের মুক্তার দেওয়ানের ছেলে শহীদ দেওয়ান (৩৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে  শহীদ দেওয়ান জীবিকার তাগিতে সিএনজি নিয়ে মাওনা হইতে কালিয়াকৈর উদ্দেশ্যে ছেড়ে আসলে চাপাইর সৌরভ গার্ডেন সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুছরে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ট্রাকসহ চালককে আটক করা হয়।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল রাজ্জাক রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয় এবং ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশটি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo