• সমগ্র বাংলা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর  (বিএসএফ) গুলিতে হাসান (২৬) নামে বাংলাদেশী যুবক নিহত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসানের চাচাতো ভাই আরিফ জানান, হাসান কাইয়ুমপুর ইউনিয়নের জারু মিয়ার ছেলে। সে বিভিন্ন সময় সীমান্তের ওপার থেকে চিনি চোরাচালানে শ্রমিকের কাজ করতেন। সোমবার সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে একটি ছেলে মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, বিএসএফের গুলিতে নিহত যুবক সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। তার শরীরে একটি গুলি বিদ্ধ হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo