• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীতে অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে শিল্প পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ সংঘর্ষে  পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

শ্রমিকরা জানান, তারা ৩ মাসের বেতন -ঈদ বোনাস পাওনা আছে। একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ তা পরিশোধ করে নাই। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয়া হয়। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পঞ্চবটী -মুক্তারপুর সড়ক অবরোধ করে। এ সময়ে তারা রাস্তায় বিদ্যুৎতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে শিল্প পুলিশের জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাংচুর করে। শিল্প পুলিশ রাবার বুলেট ছুঁড়লে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিল্প পুলিশ টিয়ারসেল ছুড়লে শ্রমিকরা কিছুটা পিছু হটলেও পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে। পরে ফতুল্লা মডেল থানা পুলিশ এসে শ্রমিকদের শান্ত হওয়ার আহবান জানান। পরে বেতন -ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হয় শ্রমিকরা।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রা...

image

কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় ৪ নবজাতকের ম...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...

image

ঈশ্বরগঞ্জ থানা থেকে জব্দকৃত মোটরসাইকেল ছেড়ে দেয়ার অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মৎস্য সম্পদ সুরক্ষায় রেলবা...

image

পাবনায় মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, গুলিবিদ্ধ ১

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর এলাকায় একপক্ষ...

  • company_logo