• সমগ্র বাংলা

শ্রীপুরে মধ্য বয়সী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে  ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে আজিদা বেগম (৩৮) নামে এক নারীর  গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথা ও শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

রবিবার(২১ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার নগর হাওলা গ্রামের বাবুল খানের  ভাড়া বাসা থেকে ওই নারীর  মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান

নিহত আজিদা বেগম নেত্রকোনা জেলার কলমাকান্দার হাইলাটি গ্রামের প্রয়াত রুমালীর মেয়ে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাবুল খানের বাসায় ভাড়া থাকতো এবং স্থানীয় পাবনা হোটেলে কাজ করতেন।

বাড়ির মালিক বাবুল মিয়া জানান, আজ সকালে ঘুম থেকে উঠে দাত ব্রাশ করতে করতে বাহিরে আসলে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হয়।এসময় আমি স্থানীয় চেয়ারম্যানকে জানায় বিষয়টি। পরে চেয়ারম্যানের মাধ্যমে  পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ খবর পেয়ে কক্ষের দরজার তালা ভেঙে প্রবেশ করে নিহত ঐ মহিলার মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী  খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের  কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে । তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে এটা এখনো জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo