ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান (৬০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে হাবিবুর বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয়।
তিনি আরও জানান, ব্যাংকের চেক ডিজ অনার মামলায় গত ৫ মার্চ আটঘরিয়া থানা পুলিশ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পাবনা জেলা কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।
জেলার আনোয়ার হোসেন জানান, শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত হাবিবুর রহমানের শ্বাসকষ্ট ছিল। মূলত হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...
ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...
বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...
ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...
বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

মন্তব্য (০)