• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ফরিদপুরে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ যথাযথ শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।  এই উপলক্ষে বুধবার ( ১৭ই এপ্রিল)  বেলা  ১১:৩০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন  জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট,  জেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার, মোঃ মোর্শেদ আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিটের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, প্রমুখ। 

ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন এটি। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। এর আগে তা গঠন করা হয় ১০ এপ্রিল। পরে জায়গাটির নাম হয় মুজিবনগর। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র যুদ্ধে ১৬ই ডিসেম্বর আসে কাঙ্ক্ষিত বিজয়, তিনি  তরুণ প্রজন্মকে মুজিব নগর দিবসে তাৎপর্য তুলে ধরেন।  

এ সময় সরকারিও বেসরকারি  দপ্তরের প্রধান গন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।  পরে মুজিবনগর দিবস উপলক্ষে রচনা  ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্...

১

নিজস্ব ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরো...

image

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ ছয়জন ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা ...

image

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে...

৩

নিজস্ব ডেস্ক : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছ...

image

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

৪

নিজস্ব ডেস্ক : বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্য...

image

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের ...

৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়...

  • company_logo