• সমগ্র বাংলা

শ্রীপুরে নিখোঁজের তৃতীয় দিন পুকুরে ভেসে উঠল কিশোরের মরদেহ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে  নিখোঁজের তৃতীয় দিন পুকুরে ভেসে উঠেছে সিয়াম(১৪) নামের এক কিশোরের  মরদেহ। 

বুধবার(১৭ এপ্রিল) সকালে  উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পিছনের পুকুর থেকে মরদেহটি পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন। 

নিহত সিয়াম (১৪) কিশোরগঞ্জের হোসেনপুর থানার ঝিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের মো. কনক মিয়ার ছেলে। সে তার পরিবারের সাথে স্থানীয় ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকতো এবং স্থানীয় মাওনা চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল । এর আগে চলতি মাসের সোমবার( ১৫ এপ্রিল) দুপুর থেকে সিয়াম নিখোঁজ হয়। তার খোঁজে তার পিতা শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।   

নিহতের মামা জাহাঙ্গীর আলম বলেন, পিয়ার আলী কলেজ পুকুরটি আমি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি । আজ সকালে আমি পুকুর দেখতে আসলে পুকুরে একটি লাশ ভাসতে দেখি পরে থানায় খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সিয়ামের লাশ উদ্ধার করে। 

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এসআই ইসমাঈল হোসেন জানান, সকাল নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য (০)





image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

১

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

২

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৩

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

image

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: ফর...

৪

ফরিদপুর প্রতিনিধি : বিরোধী দল যদি বিরোধী দলের মতো ভূমিকা পাল...

image

গণতন্ত্র টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে: জ্বালানি...

৫

বগুড়া প্রতিনিধি : গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে দেশে আইন...

  • company_logo