• সমগ্র বাংলা

চাটমোহরে অজ্ঞান পার্টির খপ্পড়ে অটোবোরাক চালক, আটক ২

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এলাকাবাসী অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া অটোবোরাক চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে চাটমোহরের ভাদরা বাইপাস সড়কের অপ্রতিরোধ্য চাটমোহর ভাস্কর্য়ের সামনে। 

আটককৃতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগ্রামের আজিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৩) ও চাটমোহর উপজেলার গোপালপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহান হোসেন (২২)। অটোবোরাক চালক ভাঙ্গুড়া উপজেলা সদরের চক্রপাড়া মহল্লার সোনাই মিয়ার ছেলে এরশাদ আলী (২৮)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে চাটমোহর পৌর ভবনের অদূরে সড়কের পাশে অজ্ঞান পার্টির ওই দুই সদস্য অটোবোরক চালক এরশাদকে ফেলে রেখে অটোবোরাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে তাদেরকে ধাওয়া করে ভাদরা বাইপাস মোড়ে অপ্রতিরোধ্য চাটমোহর ভাস্কর্যের সামনে গিয়ে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হয়। এদিকে অজ্ঞান অবস্থায় বোরাক চালক এরশাদ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির দুই সদস্য জানান, তারা ৭০০ টাকা ভাড়া মিটিয়ে ভাঙ্গুড়া থেকে নাটোরের জোনাইল নিয়ে যাচ্ছিল। পথিমেধ্যে বোরাক চালককে অজ্ঞান করে বোরাকটি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে তারা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোরাক চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

কুমিল্লা ওয়াসা বোর্ডের নয়া চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি : সরকার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্য...

image

নড়াইলের সাতবাড়িয়ায় প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রা...

image

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের তিন ব্যক্তিকে পুশইন প্রচেষ্ট...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী স...

image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রা...

image

কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় ৪ নবজাতকের ম...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...

  • company_logo