• সমগ্র বাংলা

কুড়িগ্রামে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে বাঙালিদের সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপিত হয়। কুড়িগ্রাম ডিসি অফিস পুকুর পাড় সংলগ্ন মুক্ত মঞ্চ প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় বাংলা নববর্ষ ১৪৩১। 

সংগীত, র‍্যালী, আলোচনায় সকল পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর প্রতীক আব্দুল হাই সরকার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক এসএম হারুন অর রশীদ লাল, আওয়ামী লীগের সহসভাপতি সাইদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নাগরিক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও  জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে পুলিশের সরব উপস্থিতি ও নিচ্ছিদ্র নিরাপত্তা ছিল সার্বক্ষনিক। এছাড়াও মঙ্গল শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিলো জেলা পুলিশের সুসজ্জিত বাদক দল। পাশাপাশি কুড়িগ্রাম জেলায় সকল থানায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo