• সমগ্র বাংলা

উলিপুরে গলায় রশি দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গলায় রশি দিয়ে মেহেদী হাসান মিঠু (২০) নামের এক কলেজ ছাত্রের  আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা গাবুরজান এলাকায় নিজ বাড়ির শোবার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন এ কলেজ ছাত্র। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, মিঠু প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন ঘরের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে মিঠুর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট করেন। মেহেদী হাসান মিঠু ওই এলাকার জাফর উদ্দিনের ছেলে বলে জানা গেছে। হাতিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, পরিবার ও স্থানীয় লোকজনের কোন আপত্তি না থাকায় থানা একটি ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo