• সমগ্র বাংলা

নড়াইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাউল ও সেলাই মেশিন  বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৯ হাজার ৩২৮ জন কার্ড ধারী দুস্থদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।রোববার (৭ এপ্রিল) নড়াইল পৌরসভা চত্ত্বরে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভায় ৪৬২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাউল দেয়া হবে। এছাড়াও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা পৌরসভার মাছিমদিয়া গ্রামের সমীর কুমার নন্দীর মেয়ে  মলি রানী নন্দীকে সেলাই মেশিন বিতরণ করেন। 

জেলায় ২৯ হাজার ৩২৮ জন কার্ড ধারী দুস্থদের মাঝে বিনামূল্যে চাউল বিতরণের জন্য ২৯৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে জেলার তিনটি উপজেলায় ২০ হাজার ৮৬ জন কার্ড ধারীর জন্য ২৮৬ মেট্রিক টন ও তিনটি পৌরসভায় ৯ হাজার ২৪২ জন কার্ড ধারীর জন্য ৯২.৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডধারীকে বিনামুল্যে ১০ কেজি করে চাল দেয়া হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo