• সমগ্র বাংলা

মিরসরাইয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের মিরসরাইয়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমে সকল শ্রেণী-পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে মিরসরাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের নব নির্বাচিত সাংসদ মাহবুব উর রহমান রুহেল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সহকারী কমিশনার ভুমি প্রশান্ত চক্রবর্তি, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ন, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান  এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম সহ উপজেলার চেয়ারম্যান, ইউপি সদস্য, সাধারণ মানুষ ও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে দেশের নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে পেনশন স্কিম চালু করেছে। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এই পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন। এতে দরিদ্র জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে।

মন্তব্য (০)





image

কুমিল্লা ওয়াসা বোর্ডের নয়া চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি : সরকার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্য...

image

নড়াইলের সাতবাড়িয়ায় প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রা...

image

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের তিন ব্যক্তিকে পুশইন প্রচেষ্ট...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী স...

image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রা...

image

কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় ৪ নবজাতকের ম...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...

  • company_logo