• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলে ধানক্ষেতে আছড়ে পড়া বিমানটি উদ্ধার করে যশোর বিমান ঘাটিতে নেয়া হয়েছে

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ গতকাল নড়াইলের বিলের মধ্যে ধানক্ষেতে আছড়ে পড়া বাংলদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুুপর ২ টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধান খেত থেকে হেলিকপ্টারে করে বিমানটি চারখাদা স্কুল মাঠে আনা হয়। সেখান থেকে বিমান বাহিনীর একটি ট্রাকে করে যশোর ঘাটিতে নেয়া হয়েছে।

উলেখ্য গতকাল বুধবার দুুপর ২ টা ৫৪ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধান খেতে এটি পড়ে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটির নম্বর ২৭২০। প্রশিক্ষণ বিমানটি যশোর বিমান বন্দর থেকে ১.৩৪ মিনিটে আকাশে উড়ে।

স্থানীয় লোকজন জানায়, দুুপর আড়াইটার দিকে  তারাশি গ্রামের উপর দিয়ে বিমানটি উড়ছিলো। অনেক নীচে চলে আসায় খুব কাছে আসা বিমানটি দেখে তার আকঙ্কিত হয়ে পড়েন। পরে পাশে একটি ধানক্ষেতে কয়েক দফা নিয়ন্ত্রনের চেষ্টা করে একটি ক্ষেতের আইলে আটকে থেমে যায় বিমানটি। এ ঘটনার পরপরই একটি হেলিকপ্টার এসে বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার সময়ে ঐ বিমানে থাকা দুইজন পাইলটই অক্ষত অবস্থায় আছেন। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে দুজন পাইলটকে উদ্ধার করে যশোর নিয়ে যায়।  বিমানটি হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলে বিমান বাহিনীর কেউ দূর্ঘটনার বিষয়ে কিছু বলতে রাজী হননি। বিকালে বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম এসে বিমানটি খুলে নিয়ে যাবার চেষ্টা করছে।
নড়াইল সদর থানার তদন্তকারি কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান,ইঞ্জিনের যান্ত্রিক ত্রæটির কারণে ধান খেতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টর এসে দুই পাইলটকে নিয়ে গেছে। তাঁরা হলেন স্কোয়াড্রন লিডার নাদিম ও স্কোয়াড্রন লিডার মাহফুজ।

যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইল সদরের তারাশি  এলাকায় বিলের মধ্যে একটি প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার  সুস্থ আছেন ।  

মন্তব্য (০)





image

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্...

১

নিজস্ব ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরো...

image

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় মূল অভিযুক্ত ডেভিডসহ ছয়জন ...

২

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা ...

image

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে...

৩

নিজস্ব ডেস্ক : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছ...

image

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

৪

নিজস্ব ডেস্ক : বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্য...

image

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের ...

৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়...

  • company_logo