• সমগ্র বাংলা

টাকা না দেয়ায় ছেলের হাতে খুন হলো বাবা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে মাদক সেবনের টাকা না পেয়ে প্যান্টের বেল্ট দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করলো ছেলে। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জুলহাস উদ্দিন (৪৫)। সে পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিল।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, চর কালিবাড়ি এলাকার জুলহাস উদ্দিনের ছেলে মো: ফয়সাল (২৬) নিয়মিত মাদক সেবন করতো। শনিবার সকালে মাদকাসক্ত ফয়সাল তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবী করে। এসময় তার বাবা জুলহাস উদ্দিন ছেলেকে টাকা দিতে না করেন।

এতে ছেলে ক্ষিপ্ত হয়ে প্যান্টের বেল্ট খুলে বাবার ঘাড়ে পিটাতে থাকলে ঘটনাস্থলেই মারা যান জুলহাস উদ্দিন। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে র জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে ফয়সালকে আসামি করে মামলা করেছে। অভিযুক্ত ফয়সালকে গ্রেফতারে চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo