• সমগ্র বাংলা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর উপজেলার বেলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুরলি বর্মণ রায় (৪২) চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের  সুশীল চন্দ্রের ছেলে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দ্বিতীয় বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।

বিজিবি ও পুলিশ জানায়, শনিবার রাতে মুরলি চন্দ্রসহ প্রায় ২০ জনের একটি বাংলাদেশির দল গরু আনতে সীমান্তে যায়। এসময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুরলিসহ মিজানুর (৩২)ও লিটন মিয়া(৪০) নামে অপর দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে তাদের সহযোগীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসলে মুরলি চন্দ্র বর্মণ মারা যান। গুলিবিদ্ধ অপর দুই বাংলাদেশি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রতিবাদ জানানোসহ বিএসএফেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট ১৫বিজিবি অধিনায়ক ।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo