• সমগ্র বাংলা

ফেনীতে ভোট কেন্দ্রে আগুন!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ  ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দূবৃর্ত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের অফিস কক্ষ। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ‌্যালয়‌টি‌তে ভোট কেন্দ্র থাকায় ঘটনা‌টি নির্বাচন কেন্দ্রীক কিনা তা খ‌তি‌য়ে দেখ‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। ত‌বে বিদ‌্যাল‌য় প‌রিচালনা ক‌মি‌টির বিরোধ জেরে এ ঘটনা ঘটেছে বলে মনে কর‌ছে স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চার হাজার ৩৫৪ নারী ও পুরুষ ভোটার রয়েছে। হঠাৎ ভোটের দু’দিন আগে বিদ‌্যাল‌য়ের প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে পেছনের জানালা দিয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে চেয়ার-টেবিল ও আলমারিতে থাকা কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান এবং সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি সুদ্বীপ রায় জানান, সকাল ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তিনি তাৎক্ষনিক ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ উদঘাটনে নির্বাচন-বি‌রোধী আন্দোলন অন্যদিকে বিদ‌্যালয় প‌রিচালনা কমিটির বিরোধকে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ জানান, অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীনকে অব্যাহতি দেন সভাপতি ডা. আবদুল হক। এ নিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধেও এই ঘটনা ঘটতে পারে। সোনাগাজী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কামরুল হাসান জানান, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ভোটের সময় নিরাপত্তা আরো জোরদার করা হবে।

মন্তব্য (০)





image

মাথায় কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নে...

পাবনা প্রতিনিধি : মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান...

image

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্র...

image

আমার আশপাশে যারা থাকেন অনেকই মাদকের সঙ্গে জড়িত, কাউকে ছাড়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

আগামী ২৯ আগষ্ট পাবনা থেকে যাত্রা শুরু আন্তঃনগর ‘সপ্তপদী’ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আ...

image

বৃষ্টি পানি বের হতে না পারায় জলাবদ্ধতা,ফলে ৯০০ বিঘা জমিতে...

গাইবান্ধা প্রতিনিধিঃ বৃষ্টি পানি বের না হতে পেরে তৈরি হয়েছে ...

  • company_logo