ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ (৩৫) নামে এক স্বর্ণকারকে চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রতিবেশী রাশেদের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত রাশেদকে আটক করে স্থানীয় বাসিন্দারা পুলিশ সোর্পদ করে। অভিযুক্ত রাশেদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়।
নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে। তিনি খাটিয়ামারী বাজারে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অমৃত দাশের সঙ্গে প্রতিবেশী রাশেদের আগে থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রাশেদ অমৃতের দোকানে গিয়ে তাঁর চোখে রড ঢুকিয়ে গুরুতর আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত রাশেদকে আটক করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে শুক্রবার সকালে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো শুম দিয়ে অমৃতের চোখে আঘাত করেন। এতে তাঁর রক্তক্ষরণ শুরু হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত রাশেদকে আটক করা হয়েছে। অমৃত দাশের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...
বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

মন্তব্য (০)