• সমগ্র বাংলা

SSDRF Learning & Consulting Ltd.-এর শুভ উদ্বোধন ও আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: মানুষের দক্ষতা উন্নয়ন, সুস্থতা এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল SSDRF Learning & Consulting Ltd.।
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকার বনানীতে অবস্থিত হোটেল সারিনা ঢাকায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ও Launching Program অনুষ্ঠিত হয়।
“Together for a Learning, Wellness & High-performance Organization” এই প্রত্যয়কে ধারণ করে SSDRF Learning & Consulting Ltd. ব্যক্তি, টিম ও প্রতিষ্ঠানের উন্নয়নে একটি কার্যকর ও বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির মূল দর্শন “Develop People. Strengthen Teams. Improve Performance.” অর্থাৎ মানুষকে বিকশিত করা, টিমকে শক্তিশালী করা এবং কর্মক্ষমতা উন্নত করা।
SSDRF Learning & Consulting Ltd. বিশ্বাস করে, একটি প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের ভিত্তি হলো তার মানুষের দক্ষতা, মানসিক সুস্থতা, নেতৃত্বের সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতা। এই বিশ্বাস থেকেই প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, শিক্ষা ও পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে চায়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ট্রেইনার, শিক্ষাবিদ, করপোরেট লিডারস, শুভাকাঙ্ক্ষী, সহযোগী এবং SSDRF পরিবারের সদস্যদের আন্তরিক উপস্থিতি ও উৎসাহ নতুন এই উদ্যোগকে আরও অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সকল অতিথি, সহযোগী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

SSDRF Learning & Consulting Ltd.-এর এই যাত্রা কেবল একটি নতুন প্রতিষ্ঠানের সূচনা নয়, বরং মানুষের সম্ভাবনাকে জাগ্রত করা, কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা এবং সমাজে উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করার একটি অঙ্গীকার।
প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ব্যক্তি, কর্পোরেট প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের সঙ্গে অর্থবহ সহযোগিতা গড়ে তুলে দক্ষতা ও কর্মক্ষেত্রের উৎকর্ষ সাধনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
SSDRF Learning & Consulting Ltd.-এর এই নতুন যাত্রা হোক সাফল্য, সমৃদ্ধি ও মানুষের কল্যাণের পথে এক উজ্জ্বল অধ্যায়।
অনুষ্ঠানের উদ্ভোদনী বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ‍SSDR Foundation এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমরা মানুষকে তার আরও ভালো সংস্করণ হয়ে উঠতে এবং প্রতিষ্ঠানকে আরও ভালো কর্মপরিবেশ ও উন্নয়নের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে চাই।
আমরা আরও বিশ্বাস করি, পেশাগত সাফল্য এবং ব্যক্তিগত ‍উন্নয়ণ একে অপরের পরিপূরক।
একটি সফল প্রতিষ্ঠান শুধু তার লক্ষ্য অর্জন করবে না, বরং এমন পরিবেশ তৈরি করবে যেখানে মানুষ সম্মানিত, মূল্যায়িত, অনুপ্রাণিত এবং সহযোগিতাপ্রাপ্ত বোধ করবে।
SSDRF Learning & Consulting Ltd. আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন ও মানব উন্নয়নের প্রতি অঙ্গীকারের অংশ।

SSDC এবং SSDR Foundation-এর মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে Soft Skills, Self-Mastery, Purposeful Living এবং Human Development নিয়ে কাজ করে আসছি। আজকের এই উদ্বোধন সেই অঙ্গীকারকে আরও সুসংগঠিত ও পেশাদার কাঠামোর মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেওয়ার একটি নতুন সুযোগ।”
পররর্তীতে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেজর আহমেদ আলি খান (অবঃ) প্রতিষ্ঠানের মিশন, ভিশন ও অবজেক্টিভ এবং পরিচালক অমিতকুমার পাঠক প্রতিষ্ঠানের র্কাযধারা তুলে ধরে মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে পরিচালায় ছিলেন পরিচালক মোঃ শামসাদ আহমেদ এবং SSDR Foundation-এর সদস্য সায়েনা হক।

মন্তব্য (০)





image

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ‎

১

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...

image

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল হামলা, ৮ বিএনপি নেতা-...

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...

image

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশী

৩

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...

image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

৫

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

  • company_logo