ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা।
গ্রেপ্তার হওয়া এমদাদুল হক দাদুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারের পর এমদাদুল হক দাদুলকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: মানুষের দক্ষতা উন্নয়ন, সুস্থতা এবং প্রতিষ...
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

মন্তব্য (০)