ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচালক আরিফুল হকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই সেনা সদস্য ও আরও একজনকে গ্রেপ্তারে করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম। পুলিশ জানায়, নগরীর ভগিবালাপাড়া এলাকায় সেনা সদস্য শাহীনের বাসায় ভাড়া থাকতেন অটোচালক আরিফুল।
মাদক ও জুয়া খেলা নিয়ে আরিফুলের সঙ্গে শাহীনের দ্বন্দ্ব চলছিল। গত সোমবার থেকে অটোচালক আরিফুল নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আরিফুলের বাবা কোতয়ালী থানায় জিডি করেন।
এরপর পুলিশ আরিফুলের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার রাতে পুলিশ নিশ্চিত হয় অটোচালক আরিফুলের মরদেহ সেনা সদস্য শাহিনের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে শাহিনের বাড়ি থেকে কম্বলের মধ্যে পেঁচানো অবস্থায় আরিফুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাত ছিল। তাকে মাথায় আঘাত করার পর জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কোতয়ালি মেট্রো থানার ওসি ওয়াদুদ আলম জানান, সেনা সদস্য শাহিন ও রাসেল দুজনে পরিকল্পিতভাবে অটোচালক আরিফুলকে গলা কেটে হত্যা করেছে।
আরিফুলের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় রাশেদুল ইসলাম রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে সেনা সদস্য শাহিনকে সেনা আইনে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতে শাহিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক: মানুষের দক্ষতা উন্নয়ন, সুস্থতা এবং প্রতিষ...
নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটে...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়া...
সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি সময়ে এসকে লাইভ টিভি ও চ্যানেল ৫০...

মন্তব্য (০)