• সমগ্র বাংলা

দেশ স্বাধীনের পর কোন সরকার এত দীর্ঘ সময় ক্ষমতায় ছিলনাঃ জাপা প্রার্থী 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুর সদর ৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী আহমেদ শফি রুবেল বলেছেন,  দেশ স্বাধীনের পর কোন সরকার এত দীর্ঘ সময় ক্ষমতায় ছিলনা। ১৫ বছর ধরে ক্ষমতায় থাকলেও দিনাজপুরের মানুষের জন্য কিছুই করা হয়নি। রাস্তাঘাট করা হয়নি, গরিব পরিবারের কাউকে চাকুরি দেওয়া হয়নি। শুধু ধোকাবাজী মোনাফেকি আর মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে সর্বশান্ত হয়রানী করা হয়েছে। 

তিনি আরো বলেন, আগামী ৭ তারিখ নৌকাকে প্রত্যাখান করার উচিৎ শিক্ষা দেওয়ার সময় এসেছে। নৌকাকে পরিবর্তন করে দরিয়ায় ডুবিয়ে দেওয়ার সময় এসেছে। লাঙ্গলে ভোট দিয়ে আওয়ামী দূঃশাসনের জবাব দিতে হবে। লাঙ্গল জিতলে ইনশাল্লাহ দিনাজপুরকে সিটি কর্পোরেশনে উন্নিত করা হবে।  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের বালুবাড়ীতে পানি ট্যাংকির কাছে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাপা প্রার্থী আহমেদ শফি রুবেল। 

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির জেলা কমিটির উপদেষ্টা বিধান চক্রবর্তী বাসু। বক্তব্য দেন জেলা কমিটির সহ সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী,  মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম লাইজু,  স্বেচ্চাসেবক পার্টির আহবায়ক সফিক আহমেদ, সদস্য সচিব মীর মোহাম্মদ আনিসুজ্জামান মিলন  ওয়ার্কাস পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ পুটু, জাপা নেতা আহমেদুজ্জামান বাবু এবং আব্দুল্লা মেম্বারসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo