• সমগ্র বাংলা

শ্রীপুরে গলায় ফাঁস দিয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সিলিং ফ্যানের সাথে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিবুল ইসলাম(২২) নামের এক পোশাক শ্রমিক। বুধবার(০৪ জানুয়ারি)  দিবাগত রাতের কোন এক সময়  উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের লহাই বাজার এলাকার প্রয়াত  উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহত রাকিবুল ইসলাম (২২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাতির চন্নাপাড়া গ্রামের  স্বপন মিয়ার ছেলে। জানা যায়, নিহত রাকিবুল ইসলাম  উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে  প্রয়াত হাজী জহুর উদ্দিনের ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল।

অনেক ডাকাডাকির পর দরজা না খোলাই  এক পর্যায়ে তার শয়ন কক্ষে  তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিবুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বরিশালে ১০ এপিবিএনের আয়োজনে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নাম...

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিব...

image

চন্দনাইশে হুইল চেয়ার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা...

image

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা : টেকনাফে উদ্ধার-৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া ...

image

উলিপুরে বিচারাধীন জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে বিচারাধীন একটি ব্যক্তি মালিক...

image

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাট...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...

  • company_logo