• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বীরগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে  পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে আজ বুধবার সকালে শাকিল হেম্ব্রম নামে একজন আদিবাসী যুবকের উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে পুকুরের মাছ পাহারা দিতে গিয়ে গতকাল নিখোজ ছিল সে।

শাকিল হেম্ব্রম (২২) বীরগঞ্জে মাকড়াই গ্রামের হােপনা হেম্ব্রমের ছেলে। 

বীরগঞ্জ থানার ইনচার্জ মুজিবুর রহমান জানান, মাকড়াই শাল বাগানের একটি পুকুরে সকালে মাছ ধরতে নেমেছিল জেলেরা। এসময় একটি লাশ জালে উঠে আসে। পরে জানা যায় লাশের নাম।পরিচয়। তবে তাৎক্ষনিকভাবে মৃত্যুর প্রকৃত কারন জানা যায়নি। সুরতহাল রিপোর্টে কোন আলামত দেখা যায়নি। মৃত্যুর কারন জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা।

এদিকে মৃত শাকিলের  বড় ভাই আরিফ হেম্ব্রম জানান,  তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মােনার পুকুরে মাছ পাহারা দিত। সোমবার রাতে বাড়ী থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। আজ বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ পেয়েছেন তারা।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo