ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পিরুজালী সরকারপাড়া বাজারে অস্থায়ী কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে পিরুজালী ইউনিয়ন পরিষদ ভবনে হঠাৎ করে আগুন লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পরিষদ কার্যালয়সহ ভেতরে থাকা সব আসবাবপত্র, কয়েকটি কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, পরিষদের আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি।
প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ভবনে থাকা সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি পরিমান জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, রাতে খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয় খতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি: "ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চি...
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্...
লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তি,নারী,বৃদ্ধ এবং সমাজ...

মন্তব্য (০)