• সমগ্র বাংলা

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও দুজন।আহতদের উদ্ধার করে তারাগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে আহতের অবস্থা অনেকটা ভালো। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বুড়িরহাট বাজারের চৌপথি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় তারাগঞ্জ হাই্ধসঢ়;ওয়ে থানা পুলিশ ট্রলি-মোটরসাইকেল উদ্ধার করেন।

নিহতরা হলেন-তারাগঞ্জ উপজেলার কারেঙ্গারতল খিয়ারচড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে তাপস চন্দ্র রায় (১৮) ও নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে বিজয় চন্দ্র রায় (২০)। এঘটনায় আহতরা হলেন-তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পঞ্চায়েত পাড়া গ্রামের সাহানতুল্লার ছেলে মিল্লাত হোসেন (২০) ও পথচারী বারাপুর গ্রামের মজিবর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান,রংপুর নগরীর বুড়িরহাট বাজার থেকে ছেড়ে আসা একটি ফাঁকা ট্রলি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মোটরসাইকেলে থাকা দুজনসহ চারজন গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশ।

তারাগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চৈতী সরকার জানান,উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।তাদের দুইজনের অবস্থা অনেক ভালো। রংপুরের তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম বলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী দুজনকে মৃত ঘোষণা করেন। ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।তবে এঘটনায় খানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ইসলামপুরে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিয়ের প্রলোভন দেখি...

image

বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় নবগঠিত শাজাহানপুর যুবদলের কমিটিকে স্...

image

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় লোকশিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকা...

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে লোকগান গেয়ে ...

image

ফরিদপুরে মহাসড়কে চেকপোস্ট:১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার রাজবাড়ী মো...

  • company_logo