• সমগ্র বাংলা

রাণীনগরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলার ৫জন কৃষকের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার ও ১জন কৃষকের মাঝে রিপার বাইন্ডার প্রদান করা হয়। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতির চাবী আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাবী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি প্রকৌশলী মাজহারুল ইসলাম প্রমুখ।

এসময় অতিথিরা বলেন দেশের পুরাতন কৃষি ও কৃষককে আধুনিকায়নের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সরকারের এমন উদ্যোগ চলমান রয়েছে। বিশেষ করে কৃষি শ্রমিক সংকট মোকাবেলা করতে, কৃষির উৎপাদন ব্যয় কমাতে, কৃষি যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করে কৃষিখাতকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করতে ভর্তুকিতে পাওয়া এই আধুনিক কৃষিযন্ত্রপাতিগুলো মূখ্য ভ’মিকা রাখবে। তাই সরকারের এমন মহতী উদ্দ্যোগকে সফল করতে হলে অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এই কৃষিযন্ত্রগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার প্রতি আহ্বান জানান অতিথিরা। 

মন্তব্য (০)





image

বরিশালে ১০ এপিবিএনের আয়োজনে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নাম...

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিব...

image

চন্দনাইশে হুইল চেয়ার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা...

image

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা : টেকনাফে উদ্ধার-৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া ...

image

উলিপুরে বিচারাধীন জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে বিচারাধীন একটি ব্যক্তি মালিক...

image

জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরই হত্যাকাণ্ড, রহস্য উদঘাট...

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...

  • company_logo