ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬। তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসার উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) মানিকগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সম্মেলনের আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও ক্বিরাত শিক্ষার প্রসারে কাজ করে আসছে তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এবারের সম্মেলনে তানজানিয়া, ইরান, মিশরসহ বিভিন্ন দেশের বিশ্বখ্যাত ক্বারীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের দীর্ঘতম শ্বাসের অধিকারী হিসেবে পরিচিত বিশ্ববিখ্যাত ক্বারী ঈদী শাবান, ইরানের শিশু ক্বারী মুহাম্মদ আমীন কুহানী এবং বাংলাদেশের বিশ্বজয়ী ক্বারী আবু রায়হান।
এ ছাড়া পবিত্র কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ কাব্যানুবাদক হিসেবে পরিচিত জাগ্রত কবি আল্লামা মুহিব খানও সম্মেলনে উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, বিদেশি অতিথি ক্বারীরা ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। নির্ধারিত সময়েই সম্মেলনের কার্যক্রম শুরু হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে সম্মেলনের সার্বিক তত্ত্বাবধায়ক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা মুহাম্মাদ মুরাদ হোসাইন মানিকগঞ্জবাসীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সম্মেলনের দাওয়াতি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা একটি ট্রাকের ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় অবৈধভাবে সার মজুতের...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দেশী...
লালমনিরহাট প্রতিনিধি: ঘরে বাইরে অনলাইনে- নারীর নিরাপত্তা সবখ...
নিজস্ব ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরো...

মন্তব্য (০)