• সমগ্র বাংলা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছে মহানগর ছাত্রদলের দুই পক্ষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি গুলিবর্ষণের অভিযোগও উঠেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আজ সকাল থেকে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এই ঘটনার পর তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর আচমকা হামলা চালানো হয়।

লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এই হামলা চালানো হয়েছে এবং পরে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দিয়ে গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া সংঘর্ষের বিষয়ে পুলিশের বক্তব্য জানতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আজ সকালেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমানকে বারবার ফোন করা হলে তিনিও ফোন কেটে দেন। ফলে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে...

১

নিজস্ব ডেস্ক : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছ...

image

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

২

নিজস্ব ডেস্ক : বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্য...

image

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনে...

৩

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘট...

image

হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ...

৪

নিজস্ব ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর ব...

image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

৫

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

  • company_logo