• সমগ্র বাংলা

গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ভ্যাকসিন দিবেন দেশি, সুরক্ষা পাবেন বেশি’ স্লোগানকে সামনে রেখে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানিমেল হেলথ অ্যান্ড ভ্যাকসিন ডিভিশনের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে অবস্থিত বিনিময় এন্টারপ্রাইজ ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ওই অঞ্চলের বিভিন্ন পোল্ট্রি খামারের মালিক ও খামারিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিনের কার্যকারিতা, উপকারিতা এবং খামার ব্যবস্থাপনায় সেগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

মো. সোলায়মান খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের মধুপুর ব্যাচের এরিয়া ম্যানেজার মো. সবুজ সরকার, গোপালপুরের মার্কেটিং অফিসার মো. তরিকুল ইসলাম, ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. ইমরুল কায়েস সুজন ও ডা. নাঈম হোসেন এবং বিনিময় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাহাব উদ্দিন খান স্বাধীন।

সেমিনারটি পরিচালনা করেন সালাউদ্দিন খান সজীব।

মন্তব্য (০)





image

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে ৪ দিন ধরে বন্ধ পাথর লোডিং, ব...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্...

image

গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতল...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধ : টাঙ্গাইলের গ...

image

তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশির কারাদণ্ডাদে...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃত...

image

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক; ডিলা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে পাচারে...

image

রুপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার ...

  • company_logo