• সমগ্র বাংলা

লালমনিরহাটে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) লালমনিরহাট জেলা কার্যালয় উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান এ সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম এ সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে জাতীয় প্রতিবেদন ও লালমনিরহাট জেলার ফলাফল তুলে ধরেন। চতুর্থ অর্থনৈতিক শুমারির এ ফলাফলে লালমনিরহাট জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৬৭৬টি। এর মধ্যে স্থায়ী ৫৩ হাজার ৮১১টি, অস্থায়ী ৪ হাজার ৪৫২টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৪১ হাজার ৪১৩ টি। যা ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৭২ হাজার ৭৫টি । তবে বিগত এক দশকে লালমনিরহাটে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৩৮.২৯ শতাংশ। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য ও উপাত্ত জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেখানো হয়েছে। জাতীয় শিল্পনীতি অনুযায়ী লালমনিরহাট জেলায় ৩৪ টি বৃহৎ,১৯৭ টি মাঝারি,৩ হাজার ২৮ টি ক্ষুদ্র,৩৯ হাজার ৯০ টি কুটির ও ৫৭ হাজার ৩২৭টি মাইক্রো অর্থনৈতিক ইউনিট রয়েছে। শুমারির ফলাফলের পাওয়ার পয়েন্ট উপস্থাপনের পরপরই উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, লালমনিরহাটে নারী উদ্যোক্তাগন পিছিয়ে রয়েছে। এবং কাঙ্খিত পর্যায়ে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। সেমিনারের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান বলেন,লালমনিরহাটে শিল্প কলকারখানা গড়ে ওঠার অনেক সম্ভাবনাময় স্থান রয়েছে। এ শুমারী প্রতিবেদনের প্রশংসা করেন তিনি। শুমারীর ফলাফলে লালমনিরহাটের অর্থনৈতিক অবস্থা জানা গেল। এ জেলায় কলকারখানা স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সরকার ব্যাংক ঋণ সহ বিভিন্ন প্রকার সহযোগিতা করবে। সেমিনারে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি,আর সারোয়ার,লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো:রাশেদুন্নবী,সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাইখুল আরিফিন‌। এ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধান,ব্যবসায়ী প্রতিনিধি,সাংবাদিকগন অংশ নেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদে অপচেষ্টার অভিযোগ

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কেনা জমিতে ঘরবাড়ি করে দীর্ঘ...

image

নওগাঁর পাটিচরা ইউনিয়নের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি ঢাকায়...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষ...

image

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ...

৩

নিউজ ডেস্কঃ গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বাড়ানোর...

image

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিএনপ...

image

নেপালে উৎপত্তি, পঞ্চগড়সহ উত্তরের বিভিন্ন জেলায় ভূমিকম্প অ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের সীমান্তবর্তী...

  • company_logo