• সমগ্র বাংলা

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার ইএলটি ব্রিকস ও বিসমিল্লাহ ব্রিকস নামের দুটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

জামালপুর পরিবেশ অধিদপ্তর ও মেলান্দহ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জিন্নাতুন আরা বলেন, অবৈধভাবে পরিচালনা করে আসছিলো ইটভাটাগুলো। দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ এবং ইটভাটার অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ.কে. এম. ছামিউল আলম কুরসি, ফায়ার সার্ভিসের সদস্য এবং মেলান্দহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

image

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ কর...

২

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবি...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দু...

image

চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ আটক ২

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা...

image

বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতে আধুনিক সার্চলা...

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্...

  • company_logo