ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাভলু মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়া গ্রামে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার লাভলু মিয়া ওই গ্রামের মৃত আব্দুস ছামাদ ও মৃত সাহেরা বেগমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লাভলু মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটের ভেতর থেকে ১০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. খসরু আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সরিষাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা প...
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় এক সৌদিপ্রবা...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সেনুয়া নদীর ৬ কিলোমি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ভ্যাক...

মন্তব্য (০)